নেত্রকোনার কেন্দুয়ায় দলীয় বিদ্রোহীদের কাছে ধরাশায়ী আ.লীগ

নেত্রকোনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ২৩:৩৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২৩:৪১

ইউপি নির্বাচন ২০১৬ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোট ১৩টি ইউপির চেয়ারম্যান পদের নির্বাচনে নৌকার প্রার্থীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কাছে ধরাশায়ী হয়েছেন। মাত্র তিনটি ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থীরা জয় লাভ করেছেন। ছয়টিতে জিতেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। বাকি চারটির মধ্যে তিনটিতে বিএনপি এবং আরেকটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিদ্রোহীদের কাছে এমন পরাজয়কে সঠিক প্রার্থী মনোনয়ন দিতে ব্যর্থতা এবং দলীয় কোন্দলেরই প্রমাণ বলে ধারণা করছেন সাধারণ নেতাকর্মীরা।
কেন্দুয়ার ১৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের (নৌকা) বিজয়ীরা হলেন, গন্ডা ইউনিয়নে মো. সঞ্জু মিয়া, সান্দিকোণা ইউনিয়নে আজিজুল ইসলাম এবং মোজ্জাফরপুর ইউনিয়নে জাহাঙ্গীর চৌধুরী।
আওয়ামী লীগের জয়ী বিদ্রোহীরা হলেন, আশুজিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম রফিক, দলপা ইউনিয়নে আমিনুর রহমান খান পাঠান, গড়াডোবা ইউনিয়নে মজিবুর রহমান বাবলু, নওপাড়া ইউনিয়নে মুহাম্মাদ শফিকুল ইসলাম, রোয়াইলবাড়ি ইউনিয়নে এস এম ইকবাল রুমী ও পাইকুড়া ইউনিয়নে মো. হুমায়ন কবীর চৌধুরী।  

বিএনপির বিজয়ীরা হলেন, চিরাং ইউনিয়নে মাহাবুবুল আলম খান, বলাইশিমুলে আলী আকবর তালুকদার মল্লিক এবং  কান্দিউড়া ইউনিয়নে শহিদুল্লাহ কায়সার। বিএনপির বিদ্রোহী হিসেবে মাসকা ইউনিয়নে মুস্তাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের