ময়মনসিংহে সেতুর নিচ থেকে দুই যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ০২:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০৩:৪৮

লাশ উদ্ধার ময়মনসিংহ শহরে ইমন (২১) ও সাজন (১৯) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, মাদক নিয়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ সেতুর নিচ থেকে এই দুটি লাশ উদ্ধার করা হয়।  কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য জানান।  
নিহত সাজন পেশায় হকার এবং ইমন বাসের হেলপার ছিলেন। তারা দুজনেই ঘনিষ্ঠ বন্ধু এবং সেতু সংলগ্ন বেড়িবাঁধ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সাজন ও ইমন নিয়মিত শম্ভুগঞ্জ সেতুর নিচেই বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। দুজনেই মাদকাসক্ত ছিলেন। সাজনকে শোধরাতে চার মাস বাড়িতে আটকেও রাখা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি।
সাজনের বড় ভাই মো. রকি (২৫) জানান, তার ভাইয়ের সঙ্গে কারও পূর্ব বিরোধ বা শত্রুতা ছিল না।
আরও পড়তে পারেন: ময়মনসিংহে সেতুর নিচ থেকে দুই যুবকের লাশ উদ্ধার  খুলনায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহত দুজনের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের