রাজশাহীতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ২০:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ২০:২৪

আইন-আদালত রাজশাহীতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, তারেক (৩২) ও হাসান আলী (৪২)।
এদিকে, মাদকের আরেকটি মামলায় আসামি সাইফুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসানকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে গোদাগাড়ী থানা পুলিশ। পরে হাসানকে জিজ্ঞাসাবাদ করে হেরোইনের মালিক তারেককে আটক করা হয়। এ ঘটনায় থানার তৎকালীন এসআই মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন।

এদিকে, একই বছরের ২৯ জুন সাইফুল ইসলামকে গোদাগাড়ী উপজেলার সরমঙ্গলা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক খলিলুর রহমান বাদী হয়ে সাইফুলকে আসামি করে গোদাগাড়ী থানায় মামলা করেন।

এসব মামলায় শুনানি শেষে বিচারক ওই রায় দেন।

আরও পড়ুন:
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের