সুন্দরবনে আগুন : আরও ৬ জনের বিরুদ্ধে বন আইনে মামলা

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৬, ২০:১৫ আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২০:১৬

সুন্দরবনে আগুন : আরও ৬ জনের বিরুদ্ধে বন আইনে মামলা

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পঁচিশ নাম্বার কম্পার্টমেন্টের তুলাতলা ও টেংড়া এলাকায় আগুন লাগানোর ঘটনায় আরও ৬ জনের নামে বন আইনে মামলা করা হয়েছে। এ নিয়ে গত এক মাসের ৪ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি সংখ্যা সতের জন। তের এপ্রিল নাংলির আগুনের ঘটনায় ৬ জনের নামে ও আঠার এপ্রিল পচা কোরারিয়া এলাকার আগুনের ঘটনায় পাঁচজনের নামে মামলা হয়েছিল। এদিকে রবিবার সকালে সুন্দরবনের আগুন লাগা ঘটনাস্থল পরিদর্শনে আসছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান,বুধবারই আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার রাতে আগুন পুরোমাত্রায়  নিয়ন্ত্রণে নেওয়া হয়। আগুনে প্রায় সাড়ে ৩ একর বনভূমি পুড়ে গেছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন জানান, আগুন সম্পূর্ণভাবে নিভানো হয়েছে। এখন পূর্ব সুন্দরবনের শুধু পর্যটক ছাড়া অন্য সবার প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগুন লাগানোর ঘটনায় ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহামুদ বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। বন আইনের করা মামলায় ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়তে পারেন : দেশের ভেতরেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান খালেদার
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান,ঘটনাস্থল পর্যবেক্ষনেসহ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার জন্য টিম গঠন করা হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে প্রধান বনসংরক্ষক মো. ইউনুচ আলী ঘটনাস্থল পরিদশর্ন করে নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
গুলশানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়