কালবৈশাখী ঝড়ে একজন নিহত : বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি

কুমিল্লা প্রতিনিধি
০২ মে ২০১৬, ১৫:৪৭আপডেট : ০২ মে ২০১৬, ১৬:০১

কালবৈশাখী ঝড়ে একজন নিহত : বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষতি

কালবৈশাখী ঝড়ে রবিবার সন্ধ্যায় কুমিল্লায় গাছের নিচে পরে আবদুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঝড়ের সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও ঝড়ে বাড়ি-ঘরসহ বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার ঝুমুর গ্রামের বাসিন্দা।

কুমিল্লা জেলায় রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সোমবার দুপুর পর্যন্ত জেলার অনেক স্থানেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।

আরও পড়তে পারেন : পাচারকারীদের সহায়তা করছেন বিএসএফ কর্মকর্তারা!

স্থানীয় সূত্র জানায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কুমিল্লা নগরীর অনেকগুলো বিলবোর্ড পড়ে যায়। রাজগঞ্জ এলাকার কয়েকটি দোকানের চাল উল্টে যায় এবং ধর্মসাগর পাড় এলাকায় কয়েকটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। জেলার দাউদকান্দিতে কিছু কাঁচা-পাকা ঘর ভেঙে গেছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার বিক্রয় ও বিতরণ বিভাগ কুমিল্লার প্রধান প্রকৌশলী এবিএম আবদুল্লাহ বলেন, আমরা সোমবার দুপুর পর্যন্ত অনেকগুলো লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। বাকিগুলোর কাজ চলছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের