নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো দুই খালাতো ভাইয়ের

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ মে ২০২৫, ২০:৩৬আপডেট : ১৫ মে ২০২৫, ২২:১৪

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের আবদুল আজিজ ভূঁইয়া বাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে।

মৃতরা হলো- নাদিম হাসান (৪) ও জিহাদ হোসেন (৫)। নাদিম হাসান পৌর ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ ভূঁইয়া বাড়ির মো. মোহনের ছেলে ও জিহাদ হোসেন মধ্য কেরোয়া ইউনিয়নের পাটোয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর নানাবাড়িতে বেড়াতে আসে রায়পুর উপজেলার জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন ও বাঞ্চানগর গ্রামের মো. মোহনের ছেলে নাদিম হাসান। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে বাড়ির পুকুরে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে একে একে ভেসে উঠে জিহাদ ও নাদিম। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকাজুড়ে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাসপাতালে আনার আগে মারা যায় দুই শিশু।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। যেহেতু এটি দুর্ঘটনা এবং পরিবারের কোনও অভিযোগ নেই। এই কারণে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনও সমস্যা নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী