ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ মে ২০১৬, ১৯:১৮আপডেট : ০৩ মে ২০১৬, ১৯:২২

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাটে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলমের সমর্থদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন বালিয়াহাট থেকে সরে গেলে মঙ্গলবার ভোররাতে দুবৃর্ত্তরা নৌকা প্রতীকে আগুন দিয়ে পালিয়ে যায়।

আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, নৌকা জাতির জনক শেখ মুজিবের প্রতীক। এ প্রতীকে যারা আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা প্রতীক পোড়ানোর জন্য থানায় লিখিত অভিযোগ করেছে।

স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলম বলেন, একটি কুচক্রী মহল এসব ঘটনা ঘটাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট শান্তিপূর্ হোক এটা আমিও চাই।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

ঠাকুরগাঁওয়ে নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা গ্রেফতার

/বিটি/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী