ইউএনওকে পিটিয়ে আহত করলেন ছাত্র ও যুবলীগের কর্মীরা

ফেনী প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১৩:৫১ আপডেট : ০৬ মে ২০১৬, ২০:২৯


ইউএনও রকিব হায়দার ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিব হায়দারকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। শুক্রবার উপজেলার চিতলিয়ায় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের এক অনুষ্ঠানে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌমন্ত্রীর অনুষ্ঠানে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এসময় তারা ইউএনও রকিব হায়দারের উপর হামলা চালায়। নিজেকে রক্ষা করতে ইউএনও গাড়িতে আশ্রয় নেন। গাড়ি থেকে নামিয়ে তাকে ফের মারধর করা হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাসিঞ্জার চাকমা বলেন, পরশুরাম ইউএনও-কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:
নিজামীর সঙ্গে দেখা করতে গেছেন পরিবারের সদস্যরা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলার
সৌদি আরবের সামরিক কমান্ড সেন্টারে হুথিদের হামলার
এমপি নুসরাতের বাড়িতে আগুনে পুড়লো ঘর ও দুই ছাগল, রক্ষা পেলেন মা-বাবা
এমপি নুসরাতের বাড়িতে আগুনে পুড়লো ঘর ও দুই ছাগল, রক্ষা পেলেন মা-বাবা
গোপন সুড়ঙ্গের রহস্য ঘেরা ৩৬০ বছরের পুরোনো ইদ্রাকপুর কেল্লা
গোপন সুড়ঙ্গের রহস্য ঘেরা ৩৬০ বছরের পুরোনো ইদ্রাকপুর কেল্লা
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে বের করা হলো লাইটার, নেইল কাটার
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও