নিজামীর সঙ্গে দেখা করতে গেছেন পরিবারের সদস্যরা

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০১৬, ১২:১৬আপডেট : ০৬ মে ২০১৬, ১২:১৭

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে গাজীপুরে গেছেন পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিজামীর স্ত্রী, দুই ছেলে, পুত্রবধূ ও মেয়েরা তার সঙ্গে কথা বলতে যান।

ওই কারাগারের জেলার নাসির আহমেদ জানান, সাক্ষাতের সময় কারাগারের দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত আছেন। সাক্ষাতের জন্য সর্বোচ্চ ৪০ মিনিটের মতো সময় বেঁধে দেওয়া হয়েছে। সাক্ষাতের পর তাদের কথোপকথনের বিষয়ে জানা যাবে।

উল্লেখ্য বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজ করে দেওয়ায় ফাঁসি কার্যকরে এখন আর কোনও বাধা নেই। তবে নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় পাবেন।

/এফএস/ এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা