মহেশপুরে সম্পত্তির লোভে ভাইকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
১০ মে ২০১৬, ১৭:০৪আপডেট : ১০ মে ২০১৬, ১৭:১২

ঝিনাইদহ জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের মহেশপুরে ভাইকে পিটিয়ে হত্যা করলেন এম আজিবর রহমান মোহন। মঙ্গলবার সকালে মহেশপুরের বজরাপুর গ্রামের আমবাগানে এ ঘটনা ঘটে। মোহন এলাকায় নিজেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলে পরিচয় দিয়ে থাকেন। 
আরও পড়তে পারেন: নিজামীর পক্ষে শেষ সময়ে যুদ্ধাপরাধীদের সন্তানদের প্রচারণা

স্থানীয়রা জানান,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে মোহন এলাকায় দীর্ঘ দিন ধরে নানান অপকর্ম করে আসছেন।অন্যরা তো  দূরের কথা, তার অত্যাচার থেকে নিজের পরিবারের সদস্যরাও রেহাই পায়নি। বাবার সম্পত্তি নিজের দখলে নিয়ে ভাইদের তা থেকে বঞ্চিত করেছেন তিনি। এরই জের ধরে মঙ্গলবার সকালে তার বড় ভাই মজিবর রহমান খোকন আম বাগানে গেলে মোহন তাকে পিটিয়ে হত্যা করেন। নিজের ভাইকে পিটিয়ে হত্যা করলেও তিনি প্রচার করেন তার ভাই স্ট্রোক করেছেন। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে খোকনকে তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  পরে চিকিৎসক খোকনকে মৃত বলে ঘোষণা করলে তার মরদেহ তিনি বাড়ি নিয়ে আসেন। এলাকাবাসী বিষয়টি জানার পর মোহনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
আরও পড়তে পারেন:নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কারাগারে জরুরি বৈঠক
নিহতের ছোট বোন শামীমা আক্তার জানান, জমি দখল করতে না দেওয়ার জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে মোহন। তিনি বলেন, তার মাকেও অত্যাচার নির‌্যাতন করে হত্যা করে মোহন।
এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান,এলাকাবাসী মোহনকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের