গাজীপুরে পরিত্যক্ত কূপে পড়ে স্কুলছাত্র নিহত

গাজীপুর প্রতিনিধি
১৪ মে ২০১৬, ১৯:০৩আপডেট : ১৪ মে ২০১৬, ১৯:১৯

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সুকন্দিবাগ এলাকায় পানির পাম্প (সাব মারসিবল) স্থাপনের জন্য তৈরি করা কূপে পড়ে শনিবার সকালে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে। নিহতের নাম রোমানুর রহমান (৫)।সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি ক্লাসের ছাত্র। আহত অপর ছাত্রের নাম জানা সম্ভব হয়নি।

গাজীপুর

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবমারসিবল স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়। পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল। গত দুই দিনের বৃষ্টিতে বালি দেবে গিয়ে কূপের জায়গাটি নরম হয়ে পড়ে। সকালে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করার সময় শিশু দুটি ওই নরম মাটিতে পা দিতেই কূপের ভেতরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোমানুরকে মৃত ঘোষণা করেন।

সাবমারসিবলের পরিত্যক্ত কুপে পড়ে এক ছাত্র নিহত ও আরেকজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান।

/টিএন/

আরও পড়তে পারেন:

জেনারেটরের বিষাক্ত ধোঁয়া ও অক্সিজেনের অভাবেই সাভারে তিন কিশোরের মৃত্যু: দাবি পরিবারেরসাভার

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী