ছয়দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বরিশাল প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১১:০৫আপডেট : ১৫ মে ২০১৬, ১১:০৫

বরিশাল বরিশালের গৌরনদী উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) ছয়দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার দিয়াসুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আহাদ কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার বরিশাল শেবাচিম হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

স্কুলছাত্রীর মা বাদী হয়ে আহাদ কাজীসহ পাঁচজনকে আসামি করে ১০ মে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় বলা হয়েছে, উপজেলার আশোকাঠি গ্রামের ওই স্কুলছাত্রী (১৫) নিজ বাড়ি থেকে  থ্রি-পিস নিয়ে গত ৭ মে সকাল ৯টার দিকে আশোকাঠি বাজারে দর্জির দোকানের উদ্দেশে রওনা দেয়।

পথে একই এলাকার বখাটে যুবক গার্মেন্ট কর্মচারী আহাদ কাজীর নেতৃত্বে ৪/৫ জন যুবক দুটি মোটরসাইকেলে এসে স্কুলছাত্রীর গতিরোধ করে। এ সময় বখাটে যুবকরা স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এরপর অপহৃত স্কুলছাত্রীকে অপহরণকারীরা ঢাকায় ও উজিরপুরে ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে আহাদ কাজী।

গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মেহেদী হাসান একদল পুলিশ নিয়ে শুক্রবার গভীর রাতে দিয়াসুর এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক আহাদ কাজীকে গ্রেফতার করে।

আরও পড়ুন:
বজ্রাঘাতে নিহতের লাশ পাহারায় কাটছে স্বজনদের রাত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের