রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ‘নিখোঁজ’

রাবি প্রতিনিধি
১৫ মে ২০১৬, ১১:৫২আপডেট : ১৫ মে ২০১৬, ১১:৫২

নিখোঁজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র রহমতুল্লাহ দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গত শুক্রবার (১৩ মে) রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না এবং তার মুঠোফোন বন্ধ রয়েছে বলে সহপাঠীরা জানান। এ ঘটনায় শনিবার রাত ১১টায় রাজশাহী নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল আলম।
নিখোঁজ রহমতুল্লাহর বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।
হল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার কথা বলে রুমে থেকে বের হন রহমতুল্লাহ। রাতে রুমে না ফেরায় তার সহপাঠীরা মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে শনিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির রবিবার সকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিখোঁজ হওয়া ছাত্রের বিভাগের একজন শিক্ষক রাতে জিডি করেছেন। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি।’

আরও পড়ুন:
ছয়দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান