অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
২২ মে ২০১৬, ১২:২৩আপডেট : ২২ মে ২০১৬, ১২:২৩

আটক ২১ বাংলাদেশি

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

কাজের সন্ধানে ও আত্মীয়ের বাড়ি বেড়াতে দালালের মাধ্যমে ভিন্ন ভিন্ন সময়ে এরা ভারতে গিয়েছিলেন। আটকদের বাড়ি যশোর, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, ৪ শিশুসহ ২১ বাংলাদেশিকে ভারত থেকে দেশে ফেরার সময় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে আটক করা হয়। অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে থানা পুলিশ যশোর আদালতে পাঠাবে বলে জানান।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের