ছাগলনাইয়া পুনরায় নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর

ফেনী প্রতিনিধি
২৫ মে ২০১৬, ১৩:৪০আপডেট : ২৫ মে ২০১৬, ১৩:৪৭

ফেনী পৌর নির্বাচন

অনিয়ম, জালভোট, কেন্দ্র দখল, কারচুপির অভিযোগ এনে ফেনীর ছাগলনাইয়ার পৌরনির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আলমগীর বিএ।

বিএনপি প্রার্থী সকাল সাড়ে ১১টার দিকে  সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তার অভিযোগ, সকাল থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্রে ত্রাস সৃষ্টি করে এবং তাকে অবরুদ্ধ করে রেখেছে। এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে।

তিনি আরও বলেন, প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনও প্রতিকার পাননি। ১০ ভোট কেন্দ্রের কোনটিতেই প্রবেশ করতে পারছেনা তার লোকজন।

ভোটারদের অভিযোগ, ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

বাতিল ব্যালট পেপার

এদিকে, ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল কেন্দ্রে ৭০টি ও সরকারি শিশু পরিবার কেন্দ্রের ১৪৫টি ব্যালট পেপার বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, জালভোট দেওয়ার অভিযোগে এ ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

বিএনপি মেয়র প্রার্থী আলমগীরের অভিযোগ বলেন, বহিরাগত লোকজন দিয়ে আওয়ামী লীগ কর্মীরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছে।

তবে আওয়ামী লীগ মেয়র প্রার্থী মোহাম্মদ মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে ভোট দিচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে পোস্টার লাগানোর সময় বিদ্রোহী প্রার্থীর সমর্থককে হত্যা

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী