ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্যা ও ফরিদপুর-৪ আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা এলাকায় ৪ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ,বিজিবি ও ফরিদপুর জেলা রিজার্ভ পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আরও পড়তে পারেন: কোহলিদের কাঁদিয়ে আইপিএল চ্যাম্পিয়ন মুস্তাফিজের সানরাইজার্স
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কাজী জাফরউল্যা অনুসারী ঘারুয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. শফিউদ্দীন মোল্যার সঙ্গে নিক্সন চৌধুরী সমর্থক পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে ২ নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৬০ রাউন্ড রাবার বুলেট ও ১০টি কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। গুরুতর আহত ১৫ জনকে ভাঙ্গা ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো.মিজানুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়তে পারেন: 'বিষাক্ত' মুস্তাফিজকে মনে রাখবে আইপিএল
/এমএসএম/







