খাদ্য সংকট মোকাবেলায় থানচিতে মতবিনিময় সভা

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩১ মে ২০১৬, ১৬:৫৭আপডেট : ৩১ মে ২০১৬, ১৭:১৩

খাদ্য সংকট মোকাবেলায় থানচিতে মতবিনিময় সভা বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় খাদ্য সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে থানচির ৩নং সদর ইউপি কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। এ সময় ৩৩ ব্যাটলিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল ইসলাম, থানছি উপজেলা চেয়ারম্যান ক্য হ্লা চিং মার্মাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সরকারের আন্তরিকতার কারণে দুর্গম থানচি এলাকায় জরুরি ভিত্তিতে খাদ্য সংকট মোকাবেলা হয়েছে। দুর্গম এলাকায় এ পর্যন্ত ৮২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সভায় খাদ্য সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি সুফল পেতে থানচির সঙ্গে দুর্গম বড়মদক, রেমাক্রিসহ ওইসব এলাকার পাড়াগুলোতে সড়ক যোগাযোগ স্থাপনে সরকারের কাছে আবেদন জানান স্থানীয়রা।

আরও পড়ুন: বজ্রাঘাতে একই পরিবারের তিনজন নিহত

/বিটি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান