দিনাজপুরে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

দিনাজপুর প্রতিনিধি
০১ জুন ২০১৬, ১৬:০৯আপডেট : ০১ জুন ২০১৬, ১৭:১১

বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে দিনাজপুরে দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঘটনাটির দেড় বছর পর এই আদেশ জারি করলেন আদালত।

১৪ ফেব্রুয়ারির মধ্যে তারেককে হাজিরের সমন

আজ বুধবার সকালে দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক এই আদেশ জারি করেন। গত ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জেলা ছাত্রলীগের নেতা পারভেজ আহম্মেদ চৌধুরী পরাগ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, গত ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে অ্যাট্রিয়াম বাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান দাবি করেন, ‘একাত্তরে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি ও পাকবন্ধু।’ যা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়।

বঙ্গবন্ধুর বিরুদ্ধে এমন বক্তব্য প্রদান ও কুৎসা রটনার কারণে দেশের সম্মান ভূলণ্ঠিত এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে যে স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই দেশের একজন নাগরিক হিসেবে বাদীর সম্মানহানি হয়েছে। এই অভিযোগে দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় তিনি দিনাজপুরের প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন। ওই বছরের ২৩ ডিসেম্বর সমনের আদেশ দেন ওই আদালত।

গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী শামসুর রহমান (পারভেজ) বলেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতের বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন।

/টিএন/

আরও পড়ুন- 

মহিবুরের ফাঁসি, মজিবুর ও রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড
সিম বন্ধ থাকায় ধানমন্ডিতে এয়ারটেলের কাস্টমার কেয়ারে চড়াও গ্রাহক

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী