বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ০৬:৫৩আপডেট : ০৩ জুন ২০১৬, ০৬:৫৭
image

নারী নির্যাতন বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ঢাকা থেকে বাগেরহাটে এনে ঘরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই নারীকে উদ্ধার করে। থানায় মামলা না নেওয়ায় ওই নারী বুধবার (১ জুন) বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালত চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। ওই নারীর বাড়ি ভোলা জেলায়।
মামলার বিবরণে জানা যায়, ঢাকার মিরপুর এলাকায় একই ভবনে বসবাসের সুযোগে ওই নারী ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মনিতোষ মণ্ডলের (৪২) মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মনিতোষ। ওই নারী অন্তঃস্বত্তা হয়ে পড়লে তাকে নিয়ে পিরোজপুরে চলে আসেন মনিতোষ। পরে বাগেরহাটে এনে তাকে জোর করে গর্ভের শিশু নষ্ট করা হয়।
ওই নারী অভিযোগ করেন, মনিতোষের বাসায় বিভিন্ন লোকের যাতায়াত ছিল। মনিতোষ তাকে দিয়ে জোর করে পতিতাবৃত্তি করানোর চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তার শরীরের বিভিন্ন স্থান সিগারেট দিয়ে পুড়িয়ে ও ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। বর্তমানে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ওই নারী আরও বলেন, এক পর্যায়ে তাকে মনিতোষের গ্রামের বাড়ি মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়ায় নিয়ে আসা হয়। সেখানেও ঘরে আটকে রেখে তাকে নির্যাতন করা হয় এবং এ সময়ে মনিতোষ তাকে ভারতে বিক্রি করার উদ্যোগ নেন বলে জানান ওই নারী। অভিযোগকারী নারীর কান্না শুনে স্থানীয় কয়েকজন বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। পরে গত ১৯ মে ইউপি চেয়ারম্যান পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে মোড়লগঞ্জ থানায় নিয়ে আসেন। কিন্তু থানায় মামলা না নেওয়ায় সোমবার তিনি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মনিতোষসহ ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম জানান, ‘ওই নারীকে উদ্ধারের পর নির্যাতনের কোনও আলামত না পাওয়ায় মামলা নেওয়া হয়নি।’

আরও পড়ুন: 

আরও ৩ হাজার স্কুল বানাবে সরকার

দেশে মোটরসাইকেল উৎপাদনে শুল্কারোপ, যন্ত্রাংশ আমদানিতে রেয়াত

যেভাবে আসবে বাজেটের টাকা

/জেবি/এসএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী