সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ০৯:২১আপডেট : ০৪ জুন ২০১৬, ০৯:২৬

রেল পথ সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩ জুন) দিনগত রাত ২টার দিকে প্রবল বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে আখাউড়া-সিলেট রেলপথের শ্রীমঙ্গল উপজেলার জানকিছড়া রেলসেতুর একটি খুঁটি দেবে যায়। এরপরই এ পরিস্থিতি সৃষ্টি হয়।

আজ শনিবার (৪ জুন) সকাল ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেন শায়েস্তাগঞ্জে আটকা পড়ে। সিলেট থেকে ঢাকাগামী শনিবার সকালের কালনি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাই শুরু করেনি।

শ্রীমঙ্গলে বাংলাদেশ রেলওয়ে গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম জানান, রেল-কর্মীরা মেরামত কাজ করছে।

আরও পড়ুন- 

ট্রেনের টিকেট আছে, বগি নেই

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী