নোয়াখালীতে বিএনপির এক প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ১০:০৪আপডেট : ০৪ জুন ২০১৬, ১০:০৪

ইউপি নির্বাচন ২০১৬

জাল ভোট ও ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির এক প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নোয়াখালী সদর উপজেলার ৮ নং এওজ বালিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ কথা জানান।

ষষ্ট ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।১০টি ইউনিয়নের ১০০ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৯০ জন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪৫ জন চেয়ারম্যান পদে, সাধারণ সদস্য পদে ৩৯৮ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে নোয়াখালী, ধর্মপুর ও নোয়ান্নই এই ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রয়েছে।

আরও পড়ুন: নোয়াখালী সদরে ১০ ইউপি’র ১০০ কেন্দ্রে ভোট চলছে

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এআইয়ের দৌড়ে শেয়ারে রেকর্ড উত্থান, ১ ট্রিলিয়ন ডলারের ক্লাবে এএমডি
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ