আমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ নভেম্বর ২০২৬, ২০:০১ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২০:০৫

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, যে রক্তাক্ত পথ ধরে আমরা এসেছি সেই রক্তের পথ অনেক পিচ্ছিল ছিল। বিগত ষোলো বছরের বেশি সময় ধরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমারা সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের ক্রস ফায়ার করা হয়েছে। সাতশ’র বেশি সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের গুম করা হয়েছে। আমরা এ দেশের সমস্ত খুনের বিচার করতে চাই।  

শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির আয়োজনে নবীন আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া। 

মন্ত্রী বলেন, যারা গুম হয়েছেন তাদের স্বজনরা এখনও নামাজে বসে আল্লাহর কাছে কাঁদেন, কখন তার স্বজন ফিরে আসবে। আমাদের ৬০ লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা করা হয়েছিল, যাদের অনেকেই ঘটনার ২০ বছর আগে মারা গেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাংলাদেশের মাটিতে সমস্ত অন্যায়-অবিচারের বিচার করতে চাই। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। 

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমরা সেই পথ ধরে হেঁটে যাচ্ছি, সেই হাঁটার পথে আপনাদের আমাদের সঙ্গে চেয়েছি। আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার সোপান তৈরি করে দিয়ে যেতে চাই। যে পথ ধরে বাংলাদেশে আইনের শাসনের পথ সুগম হবে। 

মন্ত্রী বলেন, আইনজীবীদের জন্য আমরা সম্পূরক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমি গত দুই সপ্তাহ আগে বাণিজ্যমন্ত্রীকে বলেছি, প্রত্যেকটা কোম্পানির একজন করে কম্পালসারি (বাধ্যতামূলক) অডিটর লাগে অ্যাকাউন্টস দেখার জন্য। আমি বলেছি, প্রত্যেকটা কোম্পানির একজন করে কম্পালসারি আইনজীবী থাকতে হবে। আমি বলেছি কোম্পানি আইনের পরিবর্তন করেন। আমি চেক করে দেবো। আইনজীবীদের এই বিকল্প কর্মসংস্থানের চিন্তা আমরা করছি, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে আপনার জ্ঞান কীভাবে অর্জন করবেন। আপনি কীভাবে জ্ঞানে গরিমায় মেধা প্রজ্ঞায় শিক্ষা দীক্ষায় মানে মননে নিজেকে ঋদ্ধ করবেন। আমাদের লক্ষ্য এই পেশাকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়। ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় থেকে ঘোষণা করেছি, আইনজীবীরা যারা ট্রেনিং পান না, সারা দেশে তাদের ট্রেনিংয়ের জন্য। এ বছরে আমি ৫০ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা দিয়েছি, এটা আমাদের অঙ্গীকার এই পেশাকে আমরা আরও সামনে নিতে চাই।

নবীন আইনজীবীদের উদ্দ্যেশে মন্ত্রী বলেন, আপনারা যারা এই পেশায় এসেছেন, ছোট বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন না। সব সময় বড় বারান্দার আইনজীবী হিসেবে থাকবেন। ছোট বারান্দা হলো জজ সাহেবদের বারান্দা। ওই বারান্দাতে ঢুকে জজ সাহেবের সঙ্গে লেনদেনের দিকে যাবেন না। 

মন্ত্রী বলেন, আমরা আপনাদের জন্য যেমন পেশাগত উৎকর্ষতা সাধনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পথ খুঁজছি। একইসঙ্গে সমস্ত অন্ধগলি বন্ধ করতে চাচ্ছি। কারণ আমাদের সরকার পরিবর্তনের সরকার। একটি সুশাসন দেওয়ার প্রত্যয় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এই সরকার। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, আইনের শাসনের বাংলাদেশ গড়তে, দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা করতে চাই।

নবীনদের উদ্দেশে আইনমন্ত্রী আরও বলেন, আপনাদের দেখেই আমি মুগ্ধ ও আনন্দিত। আপনারা মেধায় মননে প্রজ্ঞায় শ্রমে ঘামে উত্তীর্ণ আইনজীবী হিসেবে নিজেদের স্বাক্ষর রেখেছেন। যদি কেউ বলে থাকে আপনার জন্য কেউ তদবির করেছেন, সেই তদবিরে আপনারা পাস করেছেন; আমি বিনয়ের সঙ্গে বলবো আপনাদের পাস করার পেছনে কোনও তদবির কাজ করেনি। 

/এআই/আইএএম/
সম্পর্কিত
বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর
দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
বিশ্বের সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা যে জাদুঘরে
বিশ্বের সবচেয়ে বেশি পর্যটকের আনাগোনা যে জাদুঘরে
নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
নেতানিয়াহু নাকি আইজেনকট, ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন
হেলিকপ্টারে গ্রামে এসেছে সেনাসদস্য তিতাসের লাশ, জানাজা ও দাফন সম্পন্ন
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি