পুকুরে ডুবে শাবি শিক্ষার্থীর মৃত্যু

শাবি প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ১৮:৪৪আপডেট : ০৫ জুন ২০১৬, ১৮:৪৬

শাবি-শিক্ষার্থী-নিলয় পুকুরে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থী নিলয় মোহাম্মদ আজমের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
নিলয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মো. আবুল বাশার এবং গ্রামের বাড়ি কুমিল্লা। তবে বর্তমান ঠিকানা চট্টগ্রাম শহরের নাসিরাবাদ।
শাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বাংলা ট্রিবিউনকে জানান, এক বন্ধুর সঙ্গে গোসল করতে গেলে নিলয় পানিতে ডুবে যায়। খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর পুকুরে সে ভেসে ওঠলে হলের আবাসিক শিক্ষার্থীরা তাকে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিলয়ের মৃতদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক রাশেদ তালুকদার।

আরও পড়ুন: হরকাতুল জিহাদের সেকেন্ড ইন কমান্ডসহ ৯ সদস্যের কারাদণ্ড

/এমও/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের