ঝিনাইদহের সদর উপজেলার করাতিপাড়া গ্রামের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যার ঘটনায় এলাকার অন্য পুরোহিতদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে কুপিয়ে ও গলাকেটে আনন্দ গোপাল গাঙ্গুলীকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরসহ বিভিন্ন মন্দির ও বাড়িতে পূজা করতেন।
এদিন অনেক পুরোহিত মন্দিরে দ্রুত পূজার কাজ শেষে বাড়ি ফিরে গেছেন। এছাড়া অনেক মন্দিরে পুরোহিত শূন্যতা দেখা গেছে।
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক মন্টু গোপাল জানান, মন্দিরের পুরোহিতদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সকালে আনন্দ হত্যাকাণ্ডের খবর শুনে মায়ের মন্দিরের পুরোহিত তৈলকুপ গ্রামের রামকৃষ্ণ ব্যানার্জী ও দীনেস ভট্টাচার্য্যকে পুলিশ পাহারায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
/এসএনএইচ/টিএন/







