গাইবান্ধায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ০৯:৫০আপডেট : ০৯ জুন ২০১৬, ০৯:৫১

গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৬ বছর। জেএমবি সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তিনি নিহত হন, তবে নিহত ব্যক্তি জেএমবির সদস্য কিনা সেব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে বুধবার দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার এস আই গফুর জানান, জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বুধবার রাতে বেশ কয়েকজন জেএমবি সদস্য সংগঠিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গোপনে বৈঠক করছিলেন। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উদ্দেশে গুলি ছোড়েন জেএমবি সদস্যরা। পুলিশও অত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে একজন মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- 
নিবন্ধিত দলে ভিড়ছে জামায়াত!

লাখো আলেমের জঙ্গিবাদবিরোধী ফতোয়া যাবে জাতিসংঘে

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের