বরিশালে বিশেষ অভিযানে আরও ১৪৮ জন আটক

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২০:২৩আপডেট : ১২ জুন ২০১৬, ২০:২৫

আটক পুলিশ প্রধান কার্যালয়ের নির্দেশিত জঙ্গি দমনে বিশেষ অভিযান বরিশাল বিভাগের ছয় জেলায় আরও ১৪৮ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন জামাত এবং ১ জন জেএমবি কর্মী। গত শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন এলাকায় ৪ থানায় ২৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (অপরাধ) আবু সাঈদ।
আর জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশ বরিশালের ১০ উপজেলায় ওই সময়ের মধ্যে ২৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া বরগুনা জেলায় ৪৪, পিরোজপুর জেলায় ৯, ঝালকাঠী জেলায় ২১, পটুয়াখালী জেলায় ২১ এবং ভোলা জেলায় ১ জন আটক হয়েছে বলে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয়গুলো সূত্রে জানা গেছে।

বরিশাল রেঞ্জ পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির দাবি করেন এ অঞ্চলে জঙ্গি তৎপরতা এখনও শক্তিশালী না-হওয়ায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীরা বেশি ধরা পড়ছে।

গত শুক্রবার বরিশালে ৫৬ জনকে আটক করে পুলিশ।

 আরও পড়ুন: হেমায়েতপুরে আশ্রম পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি