টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরায় ডিফেন্স পার্টি গঠন

মাগুরা প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ০৬:৫৫আপডেট : ১৩ জুন ২০১৬, ০৭:০৫

মাগুরা টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায়  গঠন করা হচ্ছে লাঠি- বাশি’র ডিফেন্স পার্টি।
জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, সামাজিক ও ধর্মীয় নেতা, পুরোহিত, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, গৃহিনীসহ সব ধরনের শ্রেণি পেশার মানুষকে এ লাঠি-বাশি’র ডিফেন্স পার্টি সদস্য করা হচ্ছে।
মাগুরা পুলিশ সুপার রবিবার সদর  উপজেলার আঠারখাদা ইউনিয়নের গবিন্দপুর, টেঙ্গারখালী ও শ্রীপুর উপজেলার জারিয়া মন্দিরে গ্রামবাসীর হাতে বাশের লাঠি ও বাঁশি তুলে দিয়ে এ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন।
এসময় অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি  আজমল হুদা, শ্রীপুর থানান ওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপি’র চেয়ারম্যান সনন্জীবন বিশ্বাসসহ স্ব-স্ব এলাকার ইউপি মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার জানান, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায়  গঠন করা হচ্ছে লাঠি-বাঁশি’র ডিফেন্স পার্টি। রবিবার তিনটি গ্রামে কমিটি গঠনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে গোটা জেলার প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় এ কমিটি গঠনের কার্যক্রম শেষ হবে।

কমিটির সদস্যরা লাঠি-বাঁশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন। কোনও জঙ্গী বা সন্ত্রাসী গোষ্ঠিকে দেখলে তারা তাদের প্রতিহত করবেন। পুলিশ তাদের সহযোগিতা করবে।

আরও পড়ুন: বরিশালে অস্বাভাবিক বজ্রপাতে কেটেছে আতঙ্কের রাত

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ