চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই চোরাকারবারিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন উপজেলার চরপাঁকা গ্রামের শুকুরুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও দক্ষিণ পাঁকা গ্রামের মফিজুলের ছেলে সাইফুদ্দিন (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান জানান, ওয়াহেদপুর বিওপির কমান্ডার লিয়াকত আলীর নেতৃত্বে বিওপির একটি টহল দল আন্তর্জাতিক সীমানা পিলার ১৩/২-এস হতে ১৩/১-এস এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছিলেন। এ সময় ওই দুই বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় তাদের ধাওয়া করে আটক করে বিওপি জোয়ানরা।
তিনি জানান, তারা মাদকদ্রব্য ও গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
/টিএন/
আরও পড়ুন:
যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২
স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড








