সরাইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ জুন ২০১৬, ১৪:৫৮আপডেট : ২১ জুন ২০১৬, ১৫:১১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুস সাত্তার (৩০)। এসময় থানার এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গোনাউড়া নামক স্থানে ‘গোলাগুলি’র এই ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধ

নিহত আব্দুস সাত্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে সরাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে আটটি মামলা রয়েছে।
নিহত আব্দুস সাত্তার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের রিফিউজিপাড়ার (কলেজ পাড়া) বাসিন্দা।

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা জানান, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুস সাত্তারকে সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে। পরে রাতে দেওয়া তথ্যানুযায়ী স্থানীয় গোনাউড়া কবরস্থান মোড়ে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় আব্দুস সাত্তারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাত্তার মারা যান। সাত্তারের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোলাগুলি’র এই ঘটনায় সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি, আটটি দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত মুখোশ উদ্ধার করা হয়েছে ।

/জেবি/টিএন/

আরও পড়ুন- 

রক্তের সেতুবন্ধনে যত বাধা ছিল
মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই

সম্পর্কিত
সর্বশেষ খবর
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস