মীর কাসেমের রিভিউ শুনানি ২৫ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৬, ১২:১৯আপডেট : ২১ জুন ২০১৬, ১৩:২৫

মীর কাসেম

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি আগামী ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। এর আগে সকালে রাষ্ট্রপক্ষ রিভিউয়ের শুনানি দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করে।

রবিবার (১৯ জুন) দুপুরে মীর কাসেমের আইনজীবীরা ‍সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় রিভিউয়ের আবেদন জমা দেন। মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেম বলেন, ‘যেসব অভিযোগে দণ্ড দেওয়া হয়েছে, সেগুলো থেকে অব্যাহতি চেয়ে এই আবেদন করা হয়েছে।’

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের রায়েও বহাল থাকে সেই সাজা।

 ৬ জুন ২৪৪ পৃষ্ঠার সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন সুপ্রিম কোর্ট।  এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাসেমের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন।

নিয়ম অনুযায়ী, আসামিপক্ষ পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পায়। আর রিভিউ নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যায় না।

আরও পড়ুন: হত্যার পর খুনিরা বৈঠক করেছিল রেডিসনে, একবছর আগেই খুনিদের প্রোফাইল তৈরি করেন গোয়েন্দারা

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের