জঙ্গি ও গুপ্তহত্যাকারীদের একচুলও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসী ও গুপ্তহত্যাকারীরা নির্বিচারে সাধারণ মানুষ মারছে। তারা সভ্যতা ও রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালাচ্ছে। এ পরিস্থিতিতে সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতিতে শত্রু মোকাবিলার কৌশলে কোনও ভুলত্রুটি যদি হয়, তা সংশোধন করা যাবে।
মন্ত্রী আরও বলেন, জঙ্গিরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য প্রশাসন সজাগ রয়েছে। যেকোনও মূল্যে এদের অপতৎপরতা রুখে দিতে সরকার বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিন, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার ডা.শফিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তৌহিদুল ইসলাম আলম, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, ভেড়ামারা সার্কেলের (এএসপি) কামরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: করিমগঞ্জে পাট ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
/এআর/টিএন/








