সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন মাছুমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মিরাবাজার বিরতি পেট্রোল পাম্প সংলগ্ন দাদা পীরের মোকাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলী হোসেন নগরীর শাহজালাল উপশহর ডি ব্লকের বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাগবলী গ্রামে। আলীর বিরুদ্ধে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে।
নগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়া জানান, আলী হোসেন উপশহর এলাকার বিভিন্ন প্রবাসীর মালিকানাধীন জমিতে নিজের নামে সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজি করতো। এছাড়া সাদার পাড়া, সৈদানীবাগ ও তেররতন এলাকার বিভিন্ন জনের বাসায় ফোন করে চাঁদা দাবি করা ছিল তার নৈমিত্তিক কাজ।
আরও পড়ুন: ঈদের আগে পাট শ্রমিকদের পাওনা পরিশোধ অনিশ্চিত
/এমও/







