চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী রুমা রাণীর (২৪) মৃত্যু হয়েছে। এ ঘটনার পর স্বামী সুভাষ চন্দ্র (৩১) পলাতক রয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, যশোর জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের সুভাষ চন্দ্র ও তার স্ত্রী রুমা রাণী গত মঙ্গলবার বিকালে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে নানা বাড়ি দুলাল চন্দ্রের বাড়ি বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী সুভাষ চন্দ্র কোদাল দিয়ে রুমার মাথায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৫ টার দিকে রুমার মৃত্যু হয়।
/এআর/








