রাজবাড়ীতে হাতবোমা বিস্ফোরণ, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জুলাই ২০১৬, ১৭:৪৩আপডেট : ০৯ জুলাই ২০১৬, ১৭:৫৫

রাজবাড়ীতে হাতবোমা বিস্ফোরণ, গ্রেফতার ১ রাজবাড়ী জেলা সদরের আলিপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ১ নারীসহ ২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা সোহরাব ওরফে কালাম ওরফে বাচ্চু (৬০) নামে ১ জনকে ধরে করে পুলিশে দেয়। এ সময় তার কাছ থেকে ৩টি তাজা হাত বোমা উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার এ তথ্য জানান।
সোহরাব গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া টলার ঘাট এলাকার সেলিম সাধুর বাড়ির অস্থায়ী ভাড়াটিয়া। তিনি আব্দুল আজিজ শেখের ছেলে।  
এ ঘটনায় আহতরা হলেন, সদরের আলিপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত সৈয়দ আলির ছেলে রফিক ব্যাপারী (৬৫) ও একই গ্রামের রাবেয়া বেগম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, শুক্রবার দিবাগত আলীপুর এলাকায় রহিমপুর গ্রামে সন্দেহজনক ৩/৪জনকে দেখে এলাকাবাসী ধাওয়া করে। এ সময় একটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে ২ জন আহত হন। পরে গ্রামবাসী ১ সন্ত্রাসীকে ধরে করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহরাবকে গ্রেফতার করে। তার কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ৩টি তাজা হাতে তৈরি বোমা উদ্ধার করে।
এ ব্যাপারে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। ঘটনার সত্যতা জানতে তদন্ত চলছে।

আরও পড়তে পারেন: জঙ্গি হামলার ঘটনা তদন্তে আমরাই যথেষ্ট: ডিএমপি কমিশনার 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের