মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী ভোলাসহ দুইজন রিমান্ডে

চট্টগ্রাম ‍ব্যুরো
১০ জুলাই ২০১৬, ২১:৪৮আপডেট : ১০ জুলাই ২০১৬, ২১:৫১

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য  সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারী এহেতাশামুল হক ভোলাসহ দুইজনকে তিনদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক আব্দুল কাদের এ আদেশ দেন।
পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ভোলা ও তার সহযোগী মনিরকে বাকলিয়া থানার এক অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতুকে।
গত ২৮ জুন ভোলা ও মনিরকে দুটি অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরে অস্ত্র উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানায় মামলা হয়।

পুলিশের ধারণা, তাদের কাছ থেকে উদ্ধার করা পয়েন্ট ৩২ বোরের রিভলবার ও ৭ দশমিক ৬৫ বোরের পিস্তলটি মিতু হত্যায় ব্যবহৃত হয়েছে।

ভোলাকে মিতু হত্যা ও অস্ত্র আইনের মামলায় আসামি করা হলেও মনিরকে শুধু অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত ৫ জুন, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: কোটালীপাড়ায় বাসচাপায় যুবক নিহত
/এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান