শোলাকিয়ায় হামলা: ১০ দিনের রিমান্ডে জাহিদুল

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ১০:৫৭আপডেট : ১১ জুলাই ২০১৬, ১৫:০৯

জাহিদুল

কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত জাহিদুল হক ওরফে তানিমের (২৪) ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকালে তাকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুস সালাম খান তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শোলাকিয়া হামলার পর আজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জাহিদুলকে গ্রেফতার করে পুলিশ। জাহিদুলের বাড়ি কিশোরগঞ্জের পশ্চিম তারপাশ এলাকায়।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের ওপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই পুলিশসহ চারজন নিহত হয়। আহত  হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের একজন গুলিতে নিহত হয়েছেন।

হামলাকারী সন্দেহে শফিউল ইসলাম নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ওই এলাকা থেকে সন্দেহজনক হিসেবে জাহিদুলকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, হামলাকারীরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

জাহিদুলের পরিবারের দাবি,  তিনি মানসিক ভারসাম্যহীন। তারা বলেন, বছর দুয়েক আগে মা মারা যাওয়ার পর থেকে তিনি অসুস্থ। এক বছর আগে হঠাৎ পড়াশোনা ছেড়ে দেন তিনি। এরপর থেকে তিনি বাসাতেই থাকতেন। প্রায়ই বাসা থেকে কাউকে কিছু না বলে দু-এক দিনের জন্য বের হতে যেতেন। আবার কয়েকদিন পর ফিরে আসতেন।

আরও পড়ুন: চার্জশিট দিলেও গ্রেফতার হয়নি মূল হোতা

 /জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী