কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুলাই ২০১৬, ২০:৩০আপডেট : ১১ জুলাই ২০১৬, ২০:৩২

কুড়িগ্রামের নদ-নদীতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে এখনও বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া এখনও পানিবন্দি রয়েছেন হাজারও পরিবার। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিপদসীমার ওপরে ব্রহ্মপুত্র

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে আগের চেয়ে ৬ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে এখনও তা বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানিও সামান্য হ্রাস পেয়েছে।

এদিকে, বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়ায় এখনও পানিবন্দি জেলা সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ১৯টি ইউনিয়নের নদী তীরবর্তী শতাধিক গ্রাম। এসব এলাকার মানুষজন কলা গাছের ভেলা, নৌকা, ঘরের মাচাসহ উঁচু সড়ক ও বাঁধে গবাদি পশু নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটেও ভুগছে হাজারও পরিবার। এসব এলাকায় এখনও সরকারি-বেসরকারি কোনও ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা কবলিতদের জন্য ৫০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। সরকারি বরাদ্দ পেলেই তা বিতরণ করা হবে।

আরও পড়ুন: বগুড়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

/এমও/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী