মিতু হত্যা মামলা: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো
১৭ জুলাই ২০১৬, ১৭:০৪আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৭:১৪

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালাত। রবিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ আসামিদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
আসামিরা হলো, এহতেসামুল হক ভোলা, সাইফুল ইসলাম সাকু ও শাহজাহান।
তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রবিবার আসামিদের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, এহতেশামুল হক ভোলা মিতু হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ করেছিল এবং সাইফুল ইসলাম সাকু এই হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম মুসা ওরফে মুসা শিকদারের ভাই। এছাড়াও মিতু হ্ত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি সরবরাহ করেছিল সাকু। অপর আসামি শাহজাহান সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল।
/জেবি/ এপিএইচ/

আরও পড়ুন:

গুলশান হামলা: নর্থ সাউথের উপ-উপাচার্যসহ ৪ জন ৮দিনের রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী