গুলশান হামলা

নর্থ সাউথের উপ-উপাচার্যসহ ৪ জন ৮দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১৪:৪৫আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১৯:৩৪

পুলিশ-প্রহরায়-উপ-উপাচার্য-এস-এম-গিয়াস-উদ্দিন-আহসান
গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারী জঙ্গিদের বাসা ভাড়া দেওয়া এবং তথ্য গোপন করার অভিযোগে গ্রেফতার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ ৪ জনের প্রত্যেককে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. হুমায়ুন কবীর গ্রেফতার চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মো. তসরুজ্জামান রবিবার বেলা ৩ টার দিকে  শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার ভক্ত জানান। নর্থ সাউথের উপ-উপাচার্যসহ ৪ জন ৮দিনের রিমান্ডে

গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন  
তার ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, ওই অধ্যাপকের ভাগনে আলম চৌধুরী এবং নুরুল ইসলাম নামে অন্য এক ব্যক্তি।

/এসআইটি/এসএনএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এটা তো স্ত্রী ও সতীনের মধ্যে মারামারি নয়, চীন-ভারত সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী 
ফিফা আসিয়ান কাপে ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই কেন
লোহিত সাগরে জাহাজে শুল্ক বসাতে চায় হুথি বিদ্রোহীরা
লতিফ সিদ্দিকী গ্রেফতার
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ