নারায়ণগঞ্জে নিখোঁজ ১০ জনের খোঁজে আইনশৃঙ্খলা বাহিনী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০৩:৫৬আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০৪:২০

অভিযান নারায়ণগঞ্জে ইতোমধ্যে ১০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে, যাদের ব্যাপারে ইতোমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থানায় জিডি ছাড়া অন্য কোনও শিক্ষার্থী বা কেউ নিখোঁজ রয়েছে কি না সেসব নিয়েও চলছে নানামুখি খোঁজ খবর।
জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে কলেজ প্রতিষ্ঠানগুলোতে এ ব্যাপারে নির্দেশনা পাঠানো হয়েছে। তবে নিখোঁজ সবার বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রশাসনও তদন্তের আগে তাদের ব্যাপারে বিস্তারিত বলতে নারাজ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, জেলার ৭ থানা পুলিশ নিখোঁজদের একটি তালিকা তৈরি করেছে। তাতে ১০ জনের নাম পাওয়া গেছে। তবে নিখোঁজ ব্যক্তিরা ফিরে এসেছে কিনা এবং তারা কি কারণে নিখোঁজ রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
পুলিশের এক সূত্র জানান, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহরের চাষাঢ়া বাগে জান্নাত এলাকার কাজী শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া সোহেল রানা গত ৩ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। তিনি শহরের বালুরমাঠের প্যাসিফিক সুয়েটারের অপারেটর পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় তার স্ত্রী মিতু বেগম সদর মডেল থানায় একটি জিডি করেছেন।

রূপগঞ্জ থানার তথ্য অনুযায়ী নিখোঁজদের মধ্যে ৬ জন হলেন দাড়িকান্দি এলাকার মো. আলী আমছের ছেলে সফিকুল ইসলাম, বরাভো এলাকার কবির হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন, নওয়াপাড়া ১নং ওয়ার্ড এলাকার সারির আহমেদ মিঞার ছেলে শাফায়েত আহমেদ সাগর, প্রিতমগঞ্জ এলাকার শের আলীর ছেলে হোসেন, গুতিয়াভো এলাকার আলী হোসেনের ছেলে সজিব এবং বরাব এলাকার আবু বকরের ছেলে জিতু। তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক বলেন, আমাদের কলেজে কোনও শিক্ষার্থী নিখোঁজ এমন কোনওও অভিযোগ কেউ কখনও করেনি। এরপরও আমরা খোঁজ খবর নিচ্ছি। 

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাব চৌধুরী বলেন, এখনও পর্যন্ত কোনও শিক্ষার্থী নিখোঁজ আছে এমন অভিযোগ নিয়ে কখনও কোনও অভিভাবক আসেননি। যারা দশদিনের বেশি কলেজে অনুপস্থিত থাকবে তাদেরকে নোটিশ দেওয়া হবে।

/এইচকে/

আরও পড়ুন: জঙ্গিদের অনেক সহযোগী, আস্তানাও অনেক

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে যাওয়ার পথে ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ
সিটি ইউনিভার্সিটিতে নভেম্বরে ‘ব্রিজিং কালচারস’ আন্তর্জাতিক সম্মেলন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
প্রকৃতির নতুন রূপ দেখার সেরা সময় ‘বর্ষাকাল’
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন