ইমামকে হত্যার হুমকি কাউখালী আইএস শাখার!

পিরোজপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ১১:৫৫আপডেট : ২৩ জুলাই ২০১৬, ১১:৫৬

হুমকির চিঠি

পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজার বড় মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। আইএস বরিশাল রেঞ্জ কাউখালী শাখার নাম লেখা রয়েছে চিঠিতে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিটি হাতে লেখা।  শুক্রবার সকালে মসজিদের মুয়াজ্জিন ইমামের কক্ষের সামনে চিঠিটি দেখতে পেয়ে সেটি মাওলানা ওমর ফারুকের কাছে নিয়ে যান। এতে লেখা, ‘তোমরা বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হোক তা চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরীয়ত শুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে খুব শিগগিরই।’

ইমাম ওমর ফারুক বলেন, ‘আমি বিভিন্ন সভা সেমিনারে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছি। এ কারণে আমাকে হত্যার হুমকি দিয়েছে বলে আমি মনে করি।’

কাউখালী ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পাওয়ার পর ইমামের আবাসস্থল ও মসজিদ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের