বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর টাকা জোগাড়, শিশু সাগরের লাশ আনা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ১৯:৫৩আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২০:০২

সাগর বর্মন। ‘টাকার জন্য লাশ নিতে পারছে না সাগরের পরিবার’  বাংলা ট্রিবিউনে এ  সংবাদ প্রকাশের পর অনেকেই স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়ান। সহযোগিতা পেয়ে অবশেষে সাগর বর্মনের (১০) লাশ নারায়ণগঞ্জে আনা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে সাগরের লাশ প্রথমে রূপগঞ্জে তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় আনা হয়। পরে সেখান থেকে লাশ নেওয়া হয় বন্দর উপজেলার লাঙ্গলবন্দন শশ্মানঘাটে। সেখানেই তাকে দাহ করা হবে।
সোমবার রাত সোয়া ৭টায় সাগরের বড় ভাই রিপন বর্মণ জানান, ঢাকা মেডিক্যাল কলেজ লাশ থাকা সময়ে বেশ কিছু টাকা প্রয়োজন ছিল। পরে আমার বাবা রতন বর্মণ সেখানে ছিল। তাকে কয়েকজন আর্থিক সহযোগিতা করেছিল। পরে খরচ মিটিয়ে গাড়ি ভাড়া করে লাশ নারায়ণগঞ্জে এনেছি। দাহ করতেও কিছু টাকার প্রয়োজন ছিল। সব জোগাড় হয়েছে।
উল্লেখ্য, রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবেদা টেক্সটাইল’ মিলে রবিবার দুপুরে শ্রমিক সাগর বর্মণের (১০)পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাতেই একটি মামলা হয়। এতে চারজনকে অভিযুক্ত করা হয় যাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার বিকাল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সাগর বর্মণ। পরে লাশ ওই হাসপাতালের মর্গেই রয়েছে।
পরে তার পরিবারের লোকজন জানান,আমরা একেবারেই গরিব। লাশ আনবো সে টাকাও জোগাড় করতে পারছি না।
/এআর/

আপ: এইচকে

আরও পড়ুন: টাকার জন্য লাশ নিতে পারছে না সাগরের পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের