নারায়ণগঞ্জে পেটে বাতাস ঢুকিয়ে শিশু হত্যা

টাকার জন্য লাশ নিতে পারছে না সাগরের পরিবার

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
২৫ জুলাই ২০১৬, ১৪:২৯আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৮:৪৯

সাগরের বাবা নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে পেটে বাতাস ঢুকিয়ে হত্যার পর শিশু সাগর বর্মণের (১০) লাশ এখনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) রয়েছে। টাকার জন্য তার লাশ নিতে পারছে না বলে জানিয়েছে নিহতের পরিবার। তারা বলেছেন, আমরা একেবারেই গরিব। সন্তানের লাশ আনবো সে টাকাও জোগাড় করতে পারছি না।

রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ায় ‘জোবায়দা টেক্সটাইল’ মিলে রবিবার (২৪ জুলাই) দুপুরে শিশু শ্রমিক সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। তার মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার বিকাল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় সাগর বর্মণ। তার লাশ এখনও ওই হাসপাতালের মর্গেই রয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় সাগরের বাবা রতন বর্মণের মোবাইলে ফোন করলে সেটা রিসিভ করেন সাগরের বড় ভাই রিপন বর্মণের স্ত্রী অঞ্জনা রাণী।

তিনি জানান, সাগরের লাশ এখনও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে। টাকা জোগাড় হলে ঢাকা থেকে আনার পরই লাশ নেত্রকোনায় দাহ করা হবে।

সাহায্য পাঠাতে চাইলে যোগাযোগ করুন: ০১৯৯২৭১৫০৬৫।

/এআর/এফএস/

আরও পড়ুন- 

জঙ্গি তালিকায় নিজের নাম দেখে কান্নায় ভেঙে পড়লেন মুন্না

অবশেষে উত্তরা দিয়ে রাজউকের উচ্ছেদ অভিযান শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের