দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই ক্লোজড

চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে নির্যাতন, আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ০১:১৪আপডেট : ২৮ জুলাই ২০১৬, ০১:১৫

হবিগঞ্জ শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মূলহোতা শাহ আলমকে আটক করেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।  চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে নির্যাতন, আটক ১

এদিকে শিশুদের উদ্ধারে দায়িত্ব অবহেলার অভিযোগে সদর থানার এসআই রাজ কুমারকে ক্লোজড করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টায় তাকে ক্লোজড করা হয়।   

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান,  কোলোনির একটি ঘর থেকে মোবাইল চুরির অপরাধে বুধবার সকালে পৌর এলাকার যশোর আব্দা গ্রামের রনি, রুবেল ও মাহিন নামে ৩ শিশুকে বেঁধে মারধর শুরু করেন শাহ আলম। তখন  তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে ভিড় জমালেও কেউ প্রতিবাদ করেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানার এসআই রাজ কুমার এর নেতৃত্বে একদল পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে শিশু নির্যাতনকারী শাহ আলমকে আটক না করে এবং শিশুদের উদ্ধার না করে থানায় ফিরে আসে। এ ঘটনায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই রাজ কুমারকে  ক্লোজড করেন।

পরে  সদর মডেল থানার পুলিশ শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।  দুপুরে পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।  এছাড়া রাত ৯টার দিকে শিশুদের নির্যাতনের মূলহোতা শাহ আলমকে আটক করে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ঘটনার মূলহোতা শাহ আলমকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: কল্যাণপুরে নিহত আব্দুল্লাহ পেশায় রাজমিস্ত্রি, প্রকৃত নাম মোতালেব

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি