হয় আমি থাকব নয় মাদক ব্যবসায়ীরা থাকবে: পুলিশ সুপার

লালমনিরহাট প্রতিনিধি
২৮ জুলাই ২০১৬, ০৪:০৭আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৩:৫১

মাদকের ব্যাপারে জিরো টলারেন্সে নামার ঘোষণা দিয়ে লালমনিরহাটের সদ্য যোগদানকারী পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, হয় আমি থাকব নয় মাদক ব্যবসায়ীরা থাকবে। বুধবার দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন নিউজপোর্টালের জেলা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হয় আমি থাকব নয় মাদক ব্যবসায়ীরা থাকবে: পুলিশ সুপার

পুলিশ সুপার বলেন, ২২ কিলোমিটার কাঁটাতার বেড়াহীন সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের সব থেকে বড় সমস্যা হচ্ছে ‘মাদক’।  মাদক নিয়ন্ত্রণই আমার বড় চ্যালেঞ্জ। কেউ মাদক ব্যবসা করে কিংবা সহযোগিতার আয় দিয়ে নিজের সন্তানকে ভালো খাবার খাওয়াবে আর অন্যের সন্তানকে মাদকের নামে বিষ খাওয়াবে, তা কোনওভাবেই হতে দেওয়া হবে না।

এসময় মাদক ছাড়াও জঙ্গিবাদ বিষয়ে সাংবাদকিদের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার লিজা বেগম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম, লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখারুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, বাংলা ট্রিবিউনের  লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, জনকণ্ঠ ও বাসসের লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন প্রমুখ।

আরও পড়ুন: বগুড়ায় মাইক্রোচালক হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচজনের যাবজ্জীবন

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের