‘বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের কোনও সম্ভাবনা নেই’

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ১৫:৩৬আপডেট : ০২ আগস্ট ২০১৬, ১৫:৪২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন মাহাবুব উল আলম হানিফ যারা জঙ্গি ও সন্ত্রাসীদের লালন করে, আশ্রয় দেয় তাদের সঙ্গে জাতীয় ঐক্যের কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবারি ইউনিয়নে আশ্রম প্রকল্পে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

হানিফ বলেন, গুলশান ও কল্যাণপুরের নিহত জঙ্গিদের লাশ তাদের স্বজনরাই এখনও নিতে আসেন নাই। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে এখন গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ। সুতরাং আর কারও সঙ্গে ঐক্যের প্রয়োজন নেই। আর কারও সাথে কথা বলার প্রয়োজন নেই। আমরা দেশবাসীকে সঙ্গে  নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে জয়লাভ করবো।

কুড়িগ্রামে স্বল্প  ত্রাণ বিতরণ এবং বন্যা পরবর্তী পুনর্বাসন প্রসঙ্গে হানিফ বলেন,  আমি প্রধানমন্ত্রীর নির্দেশে কুড়িগ্রাম এসেছি, এখানকার মানুষের ক্ষয়-ক্ষতি পর্যবেক্ষণ করতে। আমরা দ্রুত তালিকা প্রস্তুত করে সকলকে সহায়তা করার ব্যাপারে ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে কুড়িগ্রামের ৯ উপজেলায় প্রায় ৬ লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলীয়ভাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতেই  কুড়িগ্রামে  আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, দলের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মিসেস ফরিদুন্নাহার লাইলী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  জাফর আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এপিএইচ/

আরও পড়ুন:

‘খালি ফটো তুইলেন না, কিছু সাহায্যও দিয়া যান’

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী