ধারালো অস্ত্র দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মন্ডলের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষক নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভুক্তভোগী গোলাম ফারুক সরকার নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। দুর্বৃত্তরা প্রয়োজনীয় কাগজপত্রও কেড়ে নেয় বলে জানান তিনি।
শিক্ষক গোলাম ফারুক সরকার জানান, রাত সাড়ে ১১টার দিকে তালাইমারি থেকে অটোরিকশায় বিনোদপুর যাচ্ছিলেন তিনি। মন্ডলের মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিনজন অটোরিকশার গতিরোধ করে। এ সময় অন্য এক যাত্রী পালিয়ে যায়। এরপর চাপাতি দেখিয়ে ব্যাগসহ ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজ-পত্র, মোবাইলসহ ১৬ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় ওই শিক্ষক থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।
আরও পড়তে পারেন: পশ্চিম ছেঁটে ফেলে শুধুই ‘বঙ্গ’ হতে চাইছে পশ্চিমবঙ্গ!
/এমএসএম/








