বন্দুকযুদ্ধে নিহত জেএমবি নজরুল পঞ্চগড়ে পুরোহিত হত্যারও আসামি

পঞ্চগড় প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১৭:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৯:০১

বন্দুকযুদ্ধ পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় পুরোহিত ও মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যা মামলার চার্জশিটভুক্ত ৪ নম্বর আসামি ও রাবি শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের পলাতক আসামি মুহাম্মদ নজরুল ইসলাম নজরুল ওরফে বাইক হাসান (২৬) বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। সোমবার গভীর রাতে (২ আগস্ট) রাজশাহী মহানগরীর আশরাফের মোড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল নিহত হয়।
মঠ অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যাকাণ্ডের পর থেকে নজরুল পলাতক ছিলো। নজরুলের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গজপুরী গ্রামে। সে ওই গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র। নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলারও পলাতক আসামী। অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে জড়িত অপর আসামী মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নজরুল অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য রাবি শিক্ষক রেজাউল হত্যার আসামি

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুকুমার মহন্ত জানান, মঠ-অধ্যক্ষ হত্যাকাণ্ডের চার্জশিটে বলা হয়, দেবীগঞ্জের সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যাকাণ্ডে রাজশাহীতে নিহত নজরুল ওরফে বাইক হাসানকে অস্ত্রবহনকারী, পরিকল্পনাকারী, হত্যাকারী ও বাইকচালক হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার দিন সকালে নজরুল ওরফে হাসান, রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটর সাইকেলে করে মঠে আসে। নজরুল মোটর সাইকেলে বসে থাকে। রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন মোটরসাইকেল থেকে নেমে মঠের ভেতরে যায়। রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল যজ্ঞেশ্বর রায়কে লক্ষ্য করে চাপাতি চালায় রাজিবুল ইসলাম মোল্লা ওরফে বাদল ও শফিউল ইসলাম ওরফে ডন দুজনেই পিস্তল দিয়ে গুলি করে। এরপর ককটেল ফাটিয়ে মোটরসাইকেলে করে আবার তারা চলে যায়।

সুকুমার মহন্ত জানান, এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ জানান, নজরুলের নিহত হওয়ার বিষয়টি শুনেছি। সে দেবীগঞ্জের মঠ অধ্যক্ষ হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামী। এ বিষয়ে এখন পর্যন্ত কোনও নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
ডিএনসিসির মশার ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন