রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য রাবি শিক্ষক রেজাউল হত্যার আসামি

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১৩:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৮:৪০

জেএমবি রাজশাহীতে গত সোমবার রাতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ওই যুবক রাজশাহী মহানগর পুলিশের সদ্য পুরস্কার ঘোষিত জেএমবি সদস্য নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা মামলার পলাতক আসামি। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামে। তার বাবার নাম আব্দুল্লাহ মিয়া।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, পরিবারের সদস্যরা নজরুলের লাশ দেখে তাকে শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নজরুল একজন সক্রিয় জেএমবি সদস্য। সে অধ্যাপক রেজাউল হত্যা মামলার পলাতক আসামি।
তিনি আরও জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যা মামলার দুই পলাতক আসামিকে ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে গত ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজশাহী মহানগর পুলিশ। পুরস্কার ঘোষিত দুইজনের মধ্যে একজন এই নজরুল ইসলাম। 

পুলিশ জানায়, রেজাউল করিম হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডে সঙ্গে নজরুলের সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে।

রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ও মুখপাত্র ইফতে খায়ের আলমের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ৩টার দিকে মহানগর ডিবির একটি দল আশরাফের মোড় এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল ও গুলি ছোড়ে। ডিবি সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা ওই যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

কল্যাণপুরে নিহত জঙ্গি অর্কসহ তিনজনের আইএস স্টাইলে ধারণ করা অডিওবার্তা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্মের ৫ দিন পর মাতৃহারা, এবার ডেঙ্গুতে বাবাকেও হারালো আরফা
জন্মের ৫ দিন পর মাতৃহারা, এবার ডেঙ্গুতে বাবাকেও হারালো আরফা
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারীর মৃত্যু, এক পরিবারের ৪ জন নিখোঁজ
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
সিইসিকে পদত্যাগের আলটিমেটাম, যন্তর মন্তরে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
অচলাবস্থার মধ্যে অনলাইনে যোগ দিলেন চুয়েটের নতুন উপাচার্য, ক্যাম্পাসে মশালমিছিল
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন