নারায়ণগঞ্জে পান দোকানদার ও পুলিশ নিহত: এএসআই সাময়িক বরখাস্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ২১:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২১:৫৩

এএসআই-ফখরুল-ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পানিতে ডুবে একজন পান দোকানদার ও গণপিটুনিতে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার রাতে ৮টায় তাকে সাময়িক বরখাস্তের পর সোনারগাঁও থানা থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল জানান, বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক তদন্তে দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হয় এএসআই  ফখরুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বিকালে একটি মোটরসাইকেলে করে এএসআই  ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর সাদা পোশাকে সোনারগাঁও পৌরসভা এলাকার রাইজদিয়া গ্রামে পান দোকানদার আবদুল মতিনকে মাদক বিক্রেতা আখ্যা দিয়ে ধাওয়া করে। যদিও নিহতের পরিবার বলছে, মোটরসাইকেল আবদুল মতিনের ওপর উঠিয়ে দেওয়ার প্রতিবাদ করায় ফখরুল ইসলাম ও আরিফুর মিলে মতিনের ওপর চড়াও হয় ও পরে মতিনকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আরিফুরকে অবরুদ্ধ করে ইটপাটকেল ছুড়ে ও গণপিটুনি দিলে সে মারা যায়। তবে পুলিশ বলছে, মতিন মাদক বিক্রেতা ও সেবনকারী। পুলিশ দেখে সে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করা হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) আলামিন তালুকদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেছে।

 আরও পড়ুন: গণপিটুনিতে নিহত পুলিশ কনস্টেবলের দাফন সম্পন্ন

/এআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে